Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘শাপলা কলি’ প্রতীক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতেছে এনসিপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০১ এএম

‘শাপলা কলি’ প্রতীক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতেছে এনসিপি

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে সংগৃহীত ছবি

Advertisement

অবশেষে শাপলা কলিকেই প্রতীক হিসেবে মেনে নিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এবার ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলা কলিতে।’

এর পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা।

তারা আগামী নির্বাচনে এ প্রতীককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। ফেসবুকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা বিভিন্ন স্লোগানসহ পোস্ট দিয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘গ্রাম-শহর, অলিগলি, জিতবে এবার শাপলা কলি।’

একই দিন বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মসূচিতে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও নেতাকর্মীদের নিয়ে শাপলা কলির স্লোগান তোলেন।

এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নিজের ফেসবুক আইডিতে লেখেন—‘দেশ-জনপদ, রাস্তা-গলি, জিতবে এবার শাপলা কলি।’


যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শাপলা কলি ফুল হাতে নিয়ে হাস্যোজ্জল ছবি শেয়ার করেছেন। তার সঙ্গে ছবিতে রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ডা. খালেদ সাইফুল্লাহ।

ক্যাপশনে তাসনিম জারা লেখেন— ‘আজকের বিজয়ী টিমের সঙ্গে। সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলা কলি।’

যদিও এত দিন পূর্ণাঙ্গ শাপলা না হলে, প্রতীক না নেওয়ার কথা বলেছিলেন নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম

এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম

এনসিপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ ৩ নেতার পদাবনতি, নেপথ্যে কী

এনসিপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ ৩ নেতার পদাবনতি, নেপথ্যে কী

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম