Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

দল থেকে মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক-বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’

তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি লেখেন, ‘পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।

আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।’

 বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক হোসেন লেখেন, ‘ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম