Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘দেশে একজন লোক বেঁচে থাকতেও আ.লীগ নির্বাচন করতে পারবে না’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৬ এএম

‘দেশে একজন লোক বেঁচে থাকতেও আ.লীগ নির্বাচন করতে পারবে না’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই দেশে একজন লোক বেঁচে থাকতেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে, অথচ খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। তার প্রেতাত্মারা এখন নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা করছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সদস্য ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কিসলু মোল্লা এবং ইউনিয়ন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকেয়া মতিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস।

আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যখন দেশের মানুষ মাঠে নেমেছিল, তখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। তিনি একাই নন, তার স্পিকার, মন্ত্রী-এমপি, আত্মীয়-স্বজন— এমনকি মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না।’

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। জনসভায় উপস্থিত হাজারো মানুষের দিকে ইঙ্গিত করে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘এখানে এমন একজনও নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না। কেউ নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। আজ সেই দুঃখের রজনী শেষ হয়েছে।’

তিনি স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

জনসভা শেষে সন্ধ্যায় তিনি মির্জাগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

বঞ্চিত রংপুর পেয়েছে গুরুত্ব প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

আরও পড়ুন

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম