Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: নায়াব ইউসুফ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: নায়াব ইউসুফ

চৌধুরী নায়াব ইউসুফ। ফাইল ছবি

Advertisement

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকবিলা করতে হবে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছে। এখন আর কোনো অপশক্তিকে বরদাস্ত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে সব সমস্যার মোকাবেলা করা হবে।

তিনি আরও বলেন, ফরিদপুরকে শান্তিময় শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

জনসংযোগকালে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরিজসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Advertisement

বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশন সম্পন্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশন সম্পন্ন

মামুনুল হক বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম