Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

Advertisement

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসঙ্গে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।

তিনি বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কালেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়— যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।

প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।  

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম