Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদ হেফাজতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদ হেফাজতের

Advertisement

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।  

সোমবার সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র। এমন একটি দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির হাতে ব্যবস্থাপনাগতভাবে স্থানান্তর করার যেকোনো উদ্যোগ রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।

হেফাজত নেতারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি সংস্থার হাতে দেওয়া যাবে না। এ ধরনের পদক্ষেপ দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। কৌশলগত স্থাপনা পরিচালনার নামে কোনো বিদেশি আধিপত্য, বিশেষ সুবিধা বা গোপন চুক্তি জাতীয় স্বার্থের সঙ্গে সম্পূর্ণ অসংগত এবং অগ্রহণযোগ্য। জনগণের অগণিত ত্যাগ ও শ্রমে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সম্পূর্ণ স্বচ্ছতা, জনআস্থার প্রতি সম্মান, এবং রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করে গ্রহণ করতে হবে। জনগণের অজান্তে বা গোপন আলোচনা ও চুক্তির মাধ্যমে দেশের কৌশলগত সম্পদ হস্তান্তরের চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।


হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, আমরা জোর দিয়ে বলছি—জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নে কোনো শিথিলতা, সমঝোতা বা বিদেশি চাপ গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম বন্দর দেশের, দেশেরই থাকবে—এটি রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ নাগরিক সতর্কতা ও গণআন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

শুল্ক ফাঁকির চেষ্টা চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

বাইরে আন্দোলন, ভেতরে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

আরও পড়ুন

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম