Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম

কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

রোববার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। 

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা—এসব বিষয়েও খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম