Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা হেফাজতের

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা হেফাজতের

Advertisement

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।    

রোববার (২১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আমরা ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উভয় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে জানা গেছে, পেশায় শ্রমিক দিপু চন্দ্রকে ‘ধর্মের মুখোশে' পুড়িয়ে মারার ঘটনাটি পরিকল্পিত। এই নৃশংস হত্যা সংঘটিত হয়েছে মালিক বনাম শ্রমিক দ্বন্দ্বের ফল হিসেবে।

হেফাজতের বিবৃতিতে বলা হয়, গত বছরের এপ্রিলে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার কোনো প্ৰমাণ না পেলেও হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে দুজন নিরীহ মুসলিম শ্রমিককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছিল। সম্ভবত ভিকটিমরা ‘মুসলিম হওয়ায় সুশীলরা চুপ ছিল। সে ঘটনার কোনো বিচার আজও হয়নি। দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং আইনের শাসনের অভাবে দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা প্রকট হয়ে ওঠেছে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও বিভক্তি বাড়াতে নানা স্যাবোট্যাজ ঘটানো হচ্ছে বলেও আমরা মনে করি। 

আজিজুল হক ইসলামাবাদী বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির ইন্তেকালের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি চিহ্নিত ভারতপন্থী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়া ও প্রতিবাদকে কোনোভাবেই সহিংস করে তোলা যাবে না। আমরা সহিংসতা সমর্থন করি না। দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে শান্তি-শৃঙ্খলার মধ্যে প্রতিবাদ ও ক্ষোভ জানাতে হবে। 

এছাড়া নির্বাচন বানচালে ফ্যাসিস্ট অপশক্তি সহিংসতার ঘোষণা দিয়ে রেখেছে। কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবাদী পরিকল্পনা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরো কঠোর করতে হবে সরকারকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

আরও পড়ুন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম