Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচনি হলফনামা

মুফতি ফয়জুল করিমের স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

মুফতি ফয়জুল করিমের স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণ

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

Advertisement

বরিশালের ৬ টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বরিশাল-৫। যেখানে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা। এ আসনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর ৭ লাখ ২০ হাজার নগদ টাকা ও বিভিন্ন খাতে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে।

নির্বাচনি হলফনামায় ফয়জুল করিম নিজের পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াত উল্লেখ করেছেন। পাশাপাশি তার স্ত্রীর পেশা গৃহিণী ও ব্যবসা বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ফয়জুল করিম অস্থাবর সম্পত্তি হিসেবে হাতে নগদ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা থাকলেও তার ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই দেখিয়েছেন। স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় দেখা গেছে, ফয়জুল করিমের নামে ৩টি মামলা ছিল। এছাড়া আয়ের উৎস হিসেবে দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ২২ হাজার টাকা। মাহফিল থেকে বছরে ৪ লাখ টাকা ও শিক্ষকতা পেশা থেকে বছরে ৭ লাখ ৬ হাজার টাকা আয় দেখিয়েছেন।

এছাড়াও আগ্নেয়াস্ত্র হিসেবে তিনি ২২ বোরোর ১টি রাইফেল ও উত্তরাধিকার সূত্রে ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমি দেখিয়েছেন। অস্থাবর এসব সম্পত্তির মূল্য তিনি ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা দেখিয়েছেন।

শায়খ চরমোনাই হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন, তার ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। অকৃষি জমি দেখিয়েছেন ২ দশমিক ৪০ শতাংশ। যার মূল্য ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পাশাপাশি তার পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ ৩৭ দশমিক ৬০ শতাংশ।

এর পাশাপাশি পৈতৃক সূত্রে পাওয়া বাণিজ্যিক ভবন (দোকান) দেখিয়েছেন ৬৬১ বর্গফুট ও অ্যাপার্টমেন্ট (ফ্লাট) দেখিয়েছেন ২ হাজার ১৩ বর্গফুটের। এসব সম্পত্তির মূল্য অর্জনকালীন সময়ের মূল্য ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা হলেও বর্তমান মূল্য ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা।

ফয়জুল করিম ২০২৫-২৬ সালে তার আয়ের পরিমাণ ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা ও সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯৬ হাজার ৪৭৫ টাকা। পাশাপাশি তার স্ত্রীর ২০২৫-২৬ সালে তার আয়ের পরিমাণ ৬ লাখ টাকা ও সম্পদের পরিমাণ ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৫ হাজার টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম