Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সুখবর পেলেন বিএনপির ২৩ নেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

সুখবর পেলেন বিএনপির ২৩ নেতা

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন।

অন্যরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।

এছাড়া সারিয়াকন্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

অবশেষে অপারেশন ক্লিন হার্ট নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে অপারেশন ক্লিন হার্ট নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

আরও পড়ুন

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম