Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কেন ১১ দলীয় জোট টিকল না, জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

কেন ১১ দলীয় জোট টিকল না, জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

ফাইল ছবি

Advertisement

নিজেদের নানা ব্যর্থতার কারণে ১১ দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভেঙে পরা সমঝোতা ১২ ফেব্রুয়ারির আগে ঠিক হয়ে যেতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না।

জোট না টেকার কারণ জানিয়ে তিনি বলেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না। নিজেদের নানা ব্যর্থতার কারণেই এ দূরত্ব হতে পারে। তবে আমরা আরও আন্তরিক হবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি দাবি করেন, শরিয়া আইনের বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জামায়াতকে দোষারোপ করে জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শরিয়া আইন বাস্তবায়ন না করার ঘোষণা এবং সমঝোতার নির্বাচনের দিকে জামায়াতে ইসলামী এগোচ্ছে বলে অভিযোগ করে দলটি। এছাড়া বিভিন্ন সময় জামায়াতের থেকে দলীয়ভাবে ইসলামী আন্দোলন অপমানের শিকার হয়েছে বলেও অভিযোগ করেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

বিএনপির সমালোচনায় মামুনুল হক

বিএনপির সমালোচনায় মামুনুল হক

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম