Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘একাত্তরের মতো জ্বালাও-পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

‘একাত্তরের মতো জ্বালাও-পোড়াও খেলায় মেতে উঠেছে একটি দল’

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক।

Advertisement

‘ছায়ানট ও উদীচির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে একটি দল এবং তাদের দোসররা ১৯৭১ সালের মতো জ্বালাও-পোড়াও খেলায় মেতে উঠেছে। যারা কখনোই এ দেশকে চায়নি। জনগণের সঙ্গে প্রতারণা করে ভোট নিয়ে তারাই এবার ক্ষমতায় যেতে চায়।’             

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নের আন্দারকোঠায় এক নির্বাচনি প্রচারণা সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।

গালিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান তপন মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে খন্দকার আবু আশফাক বলেন, ‘গুপ্ত রাজনীতির একটি দল মা-বোনদের ভোট নিয়ে সংসদে যেতে চায়। তারা সারা দেশে একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তারা কিভাবে নারীর উন্নয়ন করবে, নারী অধিকার বাস্তবায়ন করবে? তাদের মুনাফেকি আচরণ জনগণের কাছে ইতোমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা ও আগুন দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির সেই দিনের কথা মনে করিয়ে দিতে চায়। তাই এদের থেকে সবাই সাবধান থাকবেন।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। নারী ও শিক্ষিত যুবকদের জন্য গড়ে তোলা হবে নতুন কর্মসংস্থান। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তরুণ ভোটারদের উদ্দেশে খন্দকার আবু আশফাক বলেন, বিগত ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেনি, সেই নতুন ভোটাররাই হবে ধানের শীষের চমক। আগামীর রাজনীতিতে তরুণ প্রজন্মকে পথ দেখাতে তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে আমাদের কাজ করতে হবে।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিরাপদ বসবাসে বিএনপি সারাজীবন পাশে থেকে কাজ করবে। কোনো উগ্রপন্থি গোষ্ঠী যাতে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।     

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘যারা ভোট নিতে বেহেশত দেখায়, তারা ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এসব ছদ্মবেশীদের থেকে দূরে থাকতে হবে।’

সভায় উপস্থিত প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট আদায়ে কাজ করার অনুরোধ জানান তিনি।

সাবেক ছাত্রনেতা তুষারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন খান, সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, যুবদলের নেতা আকরাম খান, ইমরান হোসেন প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

আরও পড়ুন

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহম

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহম

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম