Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাদিক কায়েমের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন হামিম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

সাদিক কায়েমের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন হামিম

ফাইল ছবি

Advertisement

‘ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া এক বক্তব্যকে ঘিরে সাদিক কায়েমের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

হামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।

তিনি আরও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন। সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে।

এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে। তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কিনা।

প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম