Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মিডিয়া এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না: হাসনাত আব্দুল্লাহ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

মিডিয়া এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না: হাসনাত আব্দুল্লাহ

Advertisement

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মিডিয়া এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তাদের সব প্রশংসা এবং সব মুগ্ধতা একটি দলের জন্য। অত্যন্ত পরিতাপের বিষয় জুলাই অভ্যুত্থানের পরও মিডিয়ার চরিত্র বদল করে নাই। কয়েকটি গণমাধ্যম আবারও দালালি শুরু করে দিয়েছে। এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় মিডিয়াগুলো তাই প্রচার করে। কিছু মিডিয়ার হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয়নি। তাদের আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মিডিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা শুধু আমাদের ঘিরে। আমরা কোথায় শার্ট কিনি? রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করি? কোথায় খাওয়া-দাওয়া করি? সেগুলোই শুধু তাদের প্রশ্ন। আমাদের ইনকাম কী? আমাদের চলাফেরা কোনো জায়গা থেকে হয়? শুধু এসব প্রশ্ন নিয়েই মিডিয়া ব্যস্ত থাকে। 

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে জামায়াতের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে হলে মিডিয়ার প্রয়োজন আছে। আমরা মিডিয়ার শত্রু না। আমরা চাই মিডিয়া তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। আপনারা (মিডিয়া) কোনো দলমুখী না হয়ে জনগণমুখী হন। জনগণ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম