Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন যুবদল নেতা নয়ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন যুবদল নেতা নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

Advertisement

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রশাসন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে নীল নকশা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে এসব মন্তব্য করেছেন নয়ন। 

তিনি পোস্টে লেখেন, ‘জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার এক্স হ্যান্ডলে পোস্ট করে কর্মজীবী নারীদের পতিতা বলেছিলেন, যা দেশের শ্রমজীবী নারীদের প্রতি সুস্পষ্ট অপমান ও অবমাননা। এর ফলে দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ড. ইউনূস প্রশাসন জামায়াতে আমিরের কুকীর্তি ঢাকতে নীল নকশা করতে থাকে।’

নয়ন পোস্টে আরও লেখেন, ‘সেই নীল নকশার অংশ হিসেবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে। অথচ দু’দিন আগেও ডিএমপি থেকে জানানো হয়েছিল-অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে এখন আবার হ্যাকের অভিযোগে গ্রেফতার কেন? তাহলে কি সরকারের মধ্যে আরেক সরকার জামায়াত সরকার? যে সরকারের প্রশাসন আওয়ামী প্রশাসনের একই রূপমাত্র?’

যুবদল নেতা লিখেছেন, ‘এছাড়া সরকারি কর্মচারী আইন- ২০১৮ অনুযায়ী সুনির্দিষ্ট মামলা ছাড়া, আইও রিপোর্ট ছাড়া, সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রের একজন কর্মচারীকে গ্রেফতার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে- তাকে কোন আইনে গ্রেফতার করা হলো? জামায়াতের আইনে? আসলে এটা একটা নাটক ছাড়া কিছু না। জামায়াতে ইসলামীর আমিরের নোংরামি ঢাকতে বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলমকে ফাঁসানো হলো। আরও ভালোভাবে বললে- বলির পাঁঠা বানানো হলো।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদলের জরুরি নির্দেশনা

যুবদলের জরুরি নির্দেশনা

ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি

ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিল

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার দাবি যুবদল সভাপতির

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার দাবি যুবদল সভাপতির

আরও পড়ুন

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম