Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চরফ্যাশনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

Advertisement

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

চরফ্যাশনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

ছবি: সংগৃহীত

Advertisement

চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় তারা। 

একই ঘটনায় পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার অভিযোগ আনা হয়।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েত আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, টিবি স্কুল মাঠে জনসভায় যাওয়ার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অনেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এদিকে একই ঘটনায় বুধবার (৪ফেব্রুয়ারি) পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির আহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মঈন  লিখিত বক্তব্যে বলেন, ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারণার জন্য আহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃধা বাড়ির জামে মসজিদের সামনে আসলে পূর্বপরিকল্পিতভাবে জামায়াত ও শিবিরের কয়েকজন কর্মী আপত্তিকর ভাষায় মিছিল দিতে থাকে। আমাদের কর্মী নিরব মিয়াজী ও মান্নান তাদের স্লোগান দিতে নিষেধ করে। এসময় আহাম্মদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নারী ও পুরুষ মিলে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে করে আহাম্মদপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ ৮ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহাম্মদপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির জসিম উদ্দিন বলেন, আমরা তাদের ওপর হামলা করিনি।  উলটো তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। 

খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী  ঘটনাস্থলে গিয়ে ৪ জন বিএনপি কর্মীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

দুলারহাট থানার ওসি মো মিজান জানান, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উভয় দলের নেতাকর্মী নিয়ে বসার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

আরও পড়ুন

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম