Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এখন সময় ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার: হাসনাত আবদুল্লাহ

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

এখন সময় ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার: হাসনাত আবদুল্লাহ

১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনি জনসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি দল স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু জনগণ তা আর মেনে নেবে না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে সংসদে যাবে এবং আমরা পাব একটি পরিবর্তিত বাংলাদেশ।

নির্বাচনি জনসভায় রহমাতুল্লাহ খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দলা ইউনিয়নের আমির অধ্যাপক আমিরুল ইসলাম। 

এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন বলেন, বাংলাদেশের জনগণ এখন একটি পরিবর্তিত সমাজ চায়। দুর্নীতিবাজদের এই দেশে আর কোনো ঠাঁই হবে না। আমরা বিজয়ী হলে জনতার পার্লামেন্ট গঠন করব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ভিপি মো. নেয়ামত উল্লাহ ফারাবী, শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, কুমিল্লা মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক রফিকুল হক ফয়েজী, জামায়াতে ইসলামীর নেতা জসীমউদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নেতারা। 

জনসভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম