Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: যুগান্তর

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন দল একাধিক সময় বলেছে এ দেশ সবুজ বাংলা বানাবে, ডিজিটাল বাংলা বানাবে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ নির্মাণ করবে।  

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) দিবাগত রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, দেশের একটি মাত্র দল ইসলামের পক্ষে নির্বাচন করছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স।

তিনি বলেন, ভালো নীতি ও নেতা ছাড়া দেশের মানুষের মুক্তি নাই। ইসলাম শুধু মুসলিমের জন্য নয়, মানুষের জন্য নয়; এটি একটি পিপীলিকার স্বাধীনতার জন্যও, এর নামই হলো ইসলাম। এ দেশে বহু নেতার নীতি দেখেছি, কিন্তু বাস্তবে মানুষ যা চায়, তা পায় না। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, আরও মায়ের কোল খালি করতে না চাইলে শান্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। চাঁদার মাধ্যমে দেশের মধ্যে অশান্তির আগুন জ্বালাতে না চাইলে, দেশের টাকা বিদেশে পাচার করতে না চাইলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। গত ৫৪ বছরে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই। টাকা বিদেশে পাচার হয়। এইসব দলকে আর ক্ষমতায় দেখতে চাই না। ইসলাম ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলাদেশে তৈরি হবে।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হক প্রমুখ। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

জিএম কাদের কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম