Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

Advertisement

আওয়ামী লীগ-বিরোধী দল আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগকে উদ্বেগজনক বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলটির দাবি, রাষ্ট্রের কাছে এই ধরনের তথ্য থাকার পরে কেবল জনসভায় বক্তব্য দেওয়া বা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানালেই দায়িত্ব শেষ হয় না। বরং এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়।

বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলের মহাসচিব গাজী আতাউর রহমান।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে এক জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের যে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন, তা জনমনে উদ্বেগ তৈরি করার জন্য যথেষ্ট। 

তিনি বলেন, ‘স্বৈরাচারবিরোধী রাজনৈতিক দল হিসেবে’ তারা জানতে চান, প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি—সেটিও জানতে চান তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার দেশে ফিরতে চাইবে এটা অনুমান করা যায়। তাদের প্রত্যাবর্তন রোধ করতে দুটি কাজ জরুরি বলে জানান তিনি। 

তিনি বলেন, স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্র রোধে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রতিবন্ধকতা তৈরি করা। কিন্তু এই সরকার তার কোনোটিই করেনি। উপরন্তু স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা তৈরির সংবাদেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা জাতিকে উদ্বিগ্ন করে।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের থেকেও কোনো প্রতিবাদ আসেনি দাবি করে গাজী আতাউর রহমান বলেন, এটাও প্রশ্ন তৈরি করছে। তাদের উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

আরও পড়ুন

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম