Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।’

তিনি জানান, সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় জনগণকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

ইশরাক হোসেন আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে উল্লেখ করে তিনি লেখেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্য গণমাধ্যম এ উদ্যোগ বানচাল করতে চাইতে পারে। এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিরোধিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে সব বাধা পেরিয়ে উদ্যোগটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

স্ট্যাটাসে এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহর দেওয়া মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাকে থামাতে পারবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাদকবিরোধী ম্যারাথনে দৌড়ালেন ৫০ প্রতিযোগী

মাদকবিরোধী ম্যারাথনে দৌড়ালেন ৫০ প্রতিযোগী

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

আরও পড়ুন

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম