Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঢাকা-১ আসন দোহার-নবাবগঞ্জ

দুর্নীতি ও দু:শাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো ইনশাল্লাহ: জামায়াত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

দুর্নীতি ও দু:শাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো ইনশাল্লাহ: জামায়াত

Advertisement

আমরা যদি সরকার গঠন করতে পারি তবে একটি দুর্নীতি ও দু:শাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দিবো ইনশাল্লাহ।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার রাতে ঢাকার দোহারে আসেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। তিনি জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা-১ আসনের ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলামের নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিসকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। তাদেরকে ঝেটে সরাতে হবে। মামলাবাজ মুক্ত গড়তে ঢাকা-১ আসনটি উপহার দেন। জামায়াত ক্ষমতায় গেলে দলের সরকার হবে না। ১৮ কোটি জনতার সরকার হবে। তাই একটি বার সুযোগ দিন। 

শফিকুর রহমান বলেন, দোহার একটা কৃষি এলাকা। এখানে কৃষি শিল্প গড়ে তুলতে চাই। নজরুল ইসলামকে জিতালে মানুষের সব সমস্যা সমাধান করা হবে। কোনো কালো চিল এখানে চাঁদাবাজি ও দস্যুতা করতে পারবে না। মানুষ সামাজিক নিরাপত্তাহীনতায় ভূগছে। জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। নারীদের কোনো ভয় শঙ্কা থাকবে না। ধর্মের বিভাজন করতে চাই না। বিভক্ত কোনো বাংলাদেশ আমরা গড়তে চাই না। 

ঢাকা-১ আসনের দোহারে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে জামায়াতের আমির সন্ধ্যায় নির্বাচনি সমাবেশে আসার কথা থাকলেও তিনি মঞ্চে উঠেন রাত ৮টা ৪৫ মিনিটে। তিনি বক্তব্য শুরু করেন ৯টা ১৫ মিনিটে। তার আগমনে সভাস্থলের পাশে বিজিবি র্যাব পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল। 

জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারুণ্যের বাংলাদেশ গড়া হবে। কোনো মা বোনের ইজ্জতহানি হবে না। দোহার-নবাবগঞ্জের অসংখ্য মানুষ বিদেশ থাকে। প্রবাসীরা যাতে সেখানে মারা গেলে লাশ পড়ে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। 

এসময় তিনি নজরুল ইসলামকে হাত ধরে জনতার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি সকলকে ধৈয্য ধরে ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। 

এসময় তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিলে কর্মীরা তার সাথে সুর মিলান। প্রায় ১৮ মিনিট বক্তব্য রাখেন তিনি।  সমাবেশে বিপুল সংখ্যক নারী পুরুষ যুবক ছাত্রজনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। 

জামায়াতের আমির এসময় যুবকদের উদেশ্যে বলেন, আগামীর বাংলোদেশ তরুণ যুবকের বাংলাদেশ। দাঁড়িপাল্লার প্রার্থীকে তাদের হাতে তুলে দিয়ে গেলাম তোমরাই তাকে বিজয়ী করবে। 

ব্যারিষ্টার শাহরিয়ার কবির বলেন, নজরুল ইসলামকে বিজয়ী করলে দোহার নবাবগঞ্জের মানুষের জন্য মন্ত্রী উপহার দেওয়া হবে। রাজধানীর পাশে এ অঞ্চল আর অন্ধকারে থাকবে না। 

জয়পাড়া পাইলট স্কুল মাঠে সন্ধ্যার আগ থেকেই নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে। রাত পৌণে ৯টায় আমিরে জামায়াত শফিকুর রহমান এসে সভায় যোগ দেন। এসময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। 

জামায়াতের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, প্রধান বক্তা ছিলেন প্রার্থী নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিল। এসময় বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, খেলাফত মজলিশের ফরহাদ হোসেন, এনসিপির রাসেল মোল্লা প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম