Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিতে ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৬২, একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন,‘বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।’

নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তের রয়েছি। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটা আসবে সেই রায়-ই মেনে নিবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এ ছাড়া যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের প্রতি আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম