Logo
Logo
×

রাজনীতি

যশোর-৫ আসনে জামায়াতের এনামুল হক বেসরকারিভাবে জয়ী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

যশোর-৫ আসনে জামায়াতের এনামুল হক বেসরকারিভাবে জয়ী

যশোর-৫ আসনে জয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক

যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (কলস প্রতীক)-কে পরাজিত করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ ছিল। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ায় এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। ফল ঘোষণা হওয়ার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩,৭৪,২৫২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৮৮,৪৭৭ জন এবং নারী ভোটার ১,৮৫,৭৭১ জন।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক সকল ভোটার ও সমর্থকদের ধন্যবাদ জানান এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম