সিরাজগঞ্জ-৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের রফিকুল ইসলাম নির্বাচিত
Advertisement
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া আসন থেকে নির্বাচিত হলেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত রফিকুল ইসলাম খান।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে রাত ১টায় মোট ১৪৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট মিলিয়ে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এই ফলাফলের উদ্ধৃতি দিয়ে উল্লাপাড়ার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে বিজয়ী ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এই ফলাফলে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ৫৯৪ ভোট।
