Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কুমিল্লাকে বাসযোগ্য নগরী করা হবে: মনিরুল হক

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

কুমিল্লাকে বাসযোগ্য নগরী করা হবে: মনিরুল হক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

Advertisement

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লাকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তরের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। নির্বাচনের পরদিন থেকেই উন্নয়ন পরিকল্পনার কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। 

মনিরুল হক বলেন, আজ থেকেই আমার উন্নয়ন পরিকল্পনা এবং কাজ শুরু হয়েছে। নির্বাচনের পর দিন থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি। আমি একদিনের জন্যও বসে থাকবো না। পরিবর্তনের লক্ষ্যে অবিরাম কাজ করে যাবো। এরই মাঝে সরকারি কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।    

তিনি বলেন, আমার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কুমিল্লাকে বাসযোগ্য নগরী করা হবে। এটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ইতোমধ্যে আমি আজ সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। যদিও আজকে সব সরকারি দপ্তর বন্ধ। কমপক্ষে তিনজন সরকারি কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। রোববার থেকে আমি কাজের অগ্রগতি দেখতে চাই। ২০০১ সালে কুমিল্লাতে বিএনপি বৃহত্তরভাবে বিজয়ী হয়েছিল। এবারও কম নয়। দুই-একটা সিট আমরা হারিয়েছি। সেটা হলো প্রার্থীর ভুলে এবং আইনগত জটিলতায়। চান্দিনাতে যে স্বতন্ত্র প্রার্থী, সে মূলত আমাদের দলের লোক।

মনিরুল হক আরও বলেন, কুমিল্লার উন্নয়নে দলের নির্বাচিত সব জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করা হবে। বিশেষ করে সরকারের কাছে দাবি তোলার সময় এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। সব সংসদ সদস্যরা কুমিল্লার জন্য কিছু করা উচিত। কুমিল্লার জন্য বেগম খালেদা জিয়ার আগে কেউ কিছু করে নাই। কুমিল্লার মেগা উন্নয়ন কাজ খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

আরও পড়ুন

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম