Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। ফাইল ছবি

Advertisement

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো.শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে 'আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী' একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এছাড়াও দলীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। 

মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান শরীফুল আলম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
বিক্ষোভের ডাক জামায়াতের 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপি’র প্রার্থী হয়ে মোঃ শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে  ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সাথে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির  রাজনীতি করছেন। গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আরও পড়ুন

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম