Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মন্ত্রীপরিষদে ডাক পেলেন জাকারিয়া তাহের সুমন

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

মন্ত্রীপরিষদে ডাক পেলেন জাকারিয়া তাহের সুমন

মন্ত্রীপরিষদে ডাক পেলেন জাকারিয়া তাহের সুমন । ফাইল ছবি

Advertisement

কুমিল্লায় সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ২৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ১৭৮। জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাকারিয়া তাহের সুমন শপথের ডাক পাওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছি। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়টি আমি নিশ্চিত হতে পারিনি। যেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে আমি সেটি নিষ্ঠা এবং স্বচ্ছতার সহিত পালন করব। দল আমাকে যে মূল্যায়ন করেছে তার মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখবো।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় এলাকায় ব্যাক্তি এবং পারিবারিকভাবে জনপ্রিয় জাকারিয়া তাহের সুমন। পিতা প্রয়াত এমপি আবু তাহেরের উত্তরসূরী হিসেবে তিনি রাজনীতিতে আসেন। বাবার মৃত্যুর পর ২০০৪ সালে উপ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হন সুমন। এরপর রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও এলাকায় সংগঠনকে শক্তিশালী করেন। নেতাকর্মীদের সুখে-দুঃখে ঢাল হয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। সময়ের পরিক্রমায় কুমিল্লা-৮ আসনে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। 

দলীয় সূত্র জানায়, দলে গ্রহনযোগ্য এবং জিয়া পরিবারের সঙ্গে সুসম্পর্ক তাকে এগিয়ে রেখেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

আরও পড়ুন

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম