Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মন্ত্রিসভায় ডাক পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

মন্ত্রিসভায় ডাক পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু।

Advertisement

শপথ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরইমধ্যে তাদের মন্ত্রিসভার শপথের জন্য নবনির্বাচিত অনেক সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। 

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।

এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, শরীফুল আলম, মীর শাহে আলম। তারা ইতোমধ্যে ফোন পেয়েছেন। 

এছাড়া অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন, টেকনোক্র্যাট কোটায় আরও ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন ও সাবেক ফুটবলার আমিনুল হক।

তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন জাকারিয়া তাহের (সুমন), এম. রশিদুজ্জামান মিল্লাত, ফরহাদ হোসেন আজাদ। 

বিএনপির জোট থেকে জোনায়েদ সাকী ও নুরুল হক নুর মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

আরও অনেকেই ডাক পেয়েছেন। তারেক রহমানের নতুন মন্ত্রিপরিষদ ৫০ সদস্যের হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম