Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আইন অঙ্গনে উচ্ছ্বাস

নতুন মন্ত্রিসভায় সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

নতুন মন্ত্রিসভায় সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী

মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সুপ্রিমকোর্টের পাঁচজন আইনজীবী। ফাইল ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাঁচজন। পাঁচজনই সুপ্রিমকোর্টের নিয়মিত আইনজীবী। মন্ত্রিসভায় স্থান পাওয়া সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। 

মাগুরা-২ আসনের সংসদ-সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 

ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 

নেত্রকোনা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।  

চট্টগ্রাম-৫ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তিনি। ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের একজন নিয়মিত আইনজীবী। 

নাটোর-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের মধ্যে তিনি একমাত্র নারী সংসদ-সদস্য হিসাবে নির্বাচিত হন।

এছাড়া বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার নওশাদ জমির। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান) ও ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী।  

Advertisement

বিএনপি

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন মন্ত্রিপরিষদ


আরও পড়ুন

আরও পড়ুন

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম