Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শবেকদরে বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা বিএনপি মহাসচিবের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পিএম

শবেকদরে বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা বিএনপি মহাসচিবের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

Advertisement

পবিত্র শবেকদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শুভেচ্ছা জানান।

বাণীতে মির্জা ফখরুল বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইলাতুল কদর এক মহিমাময় ও পবিত্র রাত, যা মর্যাদার রাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। মাহে রমজানের এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দিকনির্দেশনা হিসাবে এই গ্রন্থ অবতীর্ণ হয়েছে।

বাণীতে তিনি আরও বলেন, এই পবিত্র রাতে বেহেশতি সওগাতের আশায় মুমিন মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে মানুষের জীবনের তিক্ততা দূর হয় এবং মুমিনদের আত্মা পরিশুদ্ধ হয়ে অনাবিল শান্তিতে ভরে ওঠে।

বিএনপি মহাসচিব বলেন, মহিমান্বিত কদরের রজনী হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র এই রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশ, জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ওপর মহান আল্লাহর অশেষ রহমত বর্ষণের জন্য প্রার্থনা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শবে কদরেও মুসল্লিশূন্য ছিল মসজিদে আকসা, বন্ধ ইতিকাফ

শবে কদরেও মুসল্লিশূন্য ছিল মসজিদে আকসা, বন্ধ ইতিকাফ

সালাতুল হাজত পড়ার নিয়ম ও দোয়া

সালাতুল হাজত পড়ার নিয়ম ও দোয়া

শবে কদরের বিশেষ দোয়া

শবে কদরের বিশেষ দোয়া

কুরআন নাজিলের বর্ণনায় খতম তারাবিহ শেষ হবে আজ

রমজানের ২৭তম তারাবিহ কুরআন নাজিলের বর্ণনায় খতম তারাবিহ শেষ হবে আজ

শবে কদরের বিশেষ ১৬ আমল

শবে কদরের বিশেষ ১৬ আমল

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম