Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

ওসমান হাদিকে নিয়ে ঝুমার আবেগঘন স্মৃতিচারণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

ওসমান হাদিকে নিয়ে ঝুমার আবেগঘন স্মৃতিচারণ

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুমা ঈদের আগের স্মৃতি তুলে ধরেন।

ফেসবুকে দেওয়া পোস্টে জুমা লেখেন, ‘বাড়ি আসার আগে আম্মু একদিন জিজ্ঞেস করলো, কত তারিখ আসবি? আমি বললাম, আমাকে ২৫ রমজানের পর যাইতে বলসে ওসমান ভাই। আম্মু জিজ্ঞেস করলো, কে? আমি আবার বললাম ওসমান ভাই। তারপর বুঝতে পেরে বললাম, না, জাবের ভাই।’

তিনি আরও লেখেন, বাড়ি আসার পর আজকে জাবের ভাই কল দিলো, আমি ভাইরে বলতেসিলাম, খবরও নেন না একটা। হুট করে মনে পড়লো, ওসমান ভাই বাড়ি এলেই কল দিতো। বলতো, বেডা বাড়ি যাইয়া খবর টবর নাই, আইবা কবে? ডেইলিই সেইম প্রশ্ন।

সবশেষ জুমা আরও লেখেন, সবার তো সব কিছু ঠিক হইয়া যায়, সবকিছু ঠিকঠাক চলে। আমরা ঠিক থাকি, যতক্ষণ ভুলে থাকি ভাই আর নাই। যেই মূহুর্তে মনে পড়ে ভাই নাই, মনে হয় পায়ের তলায় মাটি নাই।

শরিফ ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম