Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

কণ্ঠশিল্পী কনকচাঁপা। ফাইল ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন; তবে বাদ পড়েছেন অনেকেই। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন ফরম বিক্রির সময় থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপাসহ অনেকেই। কনকচাঁপা জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন। তবে তাও না পেয়ে সোমবার (২০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 

তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন,

জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।

গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।

আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে,দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই।

আমার জন্য দোয়া করবেন। 

কনকচাঁপা 

কণ্ঠ শ্রমিক’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আরও পড়ুন

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম