Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কনকচাঁপাকে নিয়ে প্রশ্ন তোলা সেই নেত্রী বিএনপির মনোনয়ন পেলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

কনকচাঁপাকে নিয়ে প্রশ্ন তোলা সেই নেত্রী বিএনপির মনোনয়ন পেলেন

কণ্ঠশিল্পী কনকচাঁপা। ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমালোচনা ও নানা প্রশ্নের মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। তাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে আলোচনায় আসা সেই নেত্রী সুরাইয়া জেরিন রনি এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, বিতর্কে থাকা ওই নেত্রীর নামই মনোনয়নপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এই কণ্ঠশিল্পী যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম তুলতে যান তখন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কটাক্ষ করে মন্তব্য বলেন, এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।

কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আরও পড়ুন

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম