Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার

জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ‎জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

Advertisement

‎জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী।

শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরেও বুকে কষ্ট চেপে রেখে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।

গণভোট নিয়ে সরকারের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, আপনারা ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে হলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল বৈঠকসহ ঢাকায় বিশাল সমাবেশ করা হবে বলে জানান জামায়াত মিয়া গোলাম পরওয়ার।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা নায়েবে আমির আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতি দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম