Logo
Logo
×

Advertisement

রাজনীতি

লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:২২ পিএম

লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা

সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত

Advertisement

সংসদ সদস্য আমির হামজা বলেছেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে। সেখানে সংস্কৃতির নামে যেসব অনৈতিক কাজ ও মাদকের কারবার চলে, সেগুলো বন্ধে সংস্কৃতিমন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা, জাতীয় সংসদে তা জানতে চেয়েছেন তিনি। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে এ প্রশ্ন রাখেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।   

আমির হামজা বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকাকে মাদকদ্রব্যমুক্ত করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা, তা জানা প্রয়োজন। কারণ, প্রশাসনের পাহারায় লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিন করে মোট ছয়দিনের অনুষ্ঠান হয়।

আমির হামজার এই প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত মাজার এলাকাতেই নয়, বরং পুরো দেশকেই মাদকমুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এর জন্য বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মাদক নির্মূলের বিষয়টিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী আরও বলেন, সমাজে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তখনই কেবল সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হয়।

তিনি আরও দাবি করেন, বিগত ১৮ বছর দেশে যে ঘন অন্ধকার যুগ চলেছে, সেই সময়েই মাদক দেশজুড়ে ব্যাপক বিস্তার লাভ করেছিল। এমনকি তৎকালীন অনেক সংসদ সদস্য, মন্ত্রী এবং রাজনৈতিক নেতাও এই মাদক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিগত সরকার দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিয়ে সমাজকে একটি অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল।

তবে, সেই অন্ধকার পরিস্থিতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার জোরালো উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত আমলের অবসান ঘটিয়ে বর্তমান সরকার দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ আনতে চায়। সারা দেশের তরুণ সমাজকে সেই অন্ধকার যুগ থেকে বের করে আনা হবে। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সামগ্রিক সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

কুষ্টিয়ায় হামলা জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের আলটিমেটাম

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের আলটিমেটাম

আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫

আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫

সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

আরও পড়ুন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম