Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, দশ-ই মহররম পৃথিবীর ইতিহাসে একদিকে বেদনাবিধুর স্মৃতি, অন্যদিকে অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অনিঃশেষ প্রেরণা। 

তিনি বলেছেন, আজকের এই দিনে আমরা হজরত হোসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহু ও তার পরিবার-পরিজনের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের স্মৃতিতে বেদনার্ত হই একই সঙ্গে সকল অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম সংগ্রামের প্রতিজ্ঞা করি।

পীর সাহেব চরমোনাই বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের বিশ্বাসের অংশ। ইতিহাস চর্চা বা অন্য কোন কারণেই কারো কথায়, শব্দে ও বচনে আহলে বাইতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পাওয়া অনুচিত। একই সঙ্গে ভালোবাসা প্রকাশে বাহুল্য করা, শরীয়াহর সীমারেখা অমান্য করা এবং বিশেষত হজরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুসহ সাহাবায়ে কেরামের সম্পর্কে কটুক্তি করাও কাম্য নয়। ইসলাম সর্বদা ভারসাম্যপূর্ণ ইনসাফের আচরণের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে চ্যুত হওয়া যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, মনে রাখতে হবে, কারবালার ঘটনার আগে থেকেই আশুরা ইসলামে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনকে তাৎপর্যময় বিবেচনা করেছেন, আশুরার রোজাকে বিশেষভাবে মহিমান্বিত করেছেন। এই বিষয়টিও আমাদের স্বরণে রাখতে হবে। আশুরার দুই রোজা রাখা, সুন্নাহ সমর্থিত তাসবিহ-তাহলিল আদায়ে মনোযোগী হতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা

পবিত্র আশুরা

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

আশুরা নিয়ে প্রচলিত ভুল বিশ্বাস ও ইসলামের সঠিক শিক্ষা

আশুরা নিয়ে প্রচলিত ভুল বিশ্বাস ও ইসলামের সঠিক শিক্ষা

আশুরার রোজা কি একদিন রাখা যাবে?

আশুরার রোজা কি একদিন রাখা যাবে?

নবীদের স্মৃতি-ইবাদতের মহিমা ও ইতিহাসের এক অনন্য দিন

পবিত্র আশুরা নবীদের স্মৃতি-ইবাদতের মহিমা ও ইতিহাসের এক অনন্য দিন

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম