Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম

তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিতর্কিত ঘটনার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিতর্কিত ঘটনার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ঘটনার সত্যতা ও প্রকৃত পরিস্থিতি যাচাই-বাছাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রচারিত বিভিন্ন সংবাদের দিকে সতর্ক দৃষ্টি রাখছে দল।

সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে দল থেকে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক নিয়ম মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’

গতকাল সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।   

ভিডিওটি প্রকাশের শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (ডিপফেক) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি মিথ্যা ও ষড়যন্ত্রীমূলক ফুটেজ। তবে তথ্য যাচাইকারী একাধিক প্রতিষ্ঠান ফুটেজটি পর্যালোচনা করে জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, বরং এটি আসল।   

ফ্যাক্টচেকারদের প্রতিবেদনের পর ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। পরবর্তী সময়ে আজ দুপুরে এক সামাজিক মাধ্যম বার্তায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার অবস্থান ব্যাখ্যা করেন।   

তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার মোছা. মরিয়ম বেগম নামে ‘দ্বিতীয় স্ত্রী’। চলতি বছরের ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিত তাদের বিয়ে হয়।

বিবৃতিতে এমপি নজরুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি তিনি পরিবারসহ ঢাকার মগবাজারে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর এক আত্মীয় বহিরাগতদের নিয়ে এসে তাদের জিম্মি করে এবং অর্থ দাবি করে। চাঁদা না পেয়ে এবং পূর্বশত্রুতার জেরে ওই সিসিটিভি ফুটেজ অবৈধভাবে সংগ্রহ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে সংসদ সদস্যের প্রথম ও কথিত দ্বিতীয় স্ত্রী এবং শ্বশুরের বক্তব্যসংবলিত ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়, যেখানে তারা বিষয়টিকে পারিবারিক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

আরও পড়ুন

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম