Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে থানা বাজার পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

Advertisement

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স এখনো ৬ মাস পূর্ণ হয়নি। এরমধ্যেই সরকারের ‘পারফরম্যান্স’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবেন না। উনার ছয় মাসে উনি প্রমাণ করে দিয়েছেন; উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে থানা বাজার পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেই পরীক্ষায় ফেল এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ ১৮ কোটি মানুষ, এই মানুষের যেই পরীক্ষায় ফেল করে- এই বাসের ড্রাইভার যদি ১৮ কোটি মানুষকে নিয়ে এক্সিডেন্ট করে, তাহলে দেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, কোম্পানীগঞ্জে পরিবেশ দেখান, আইন দেখান। দেশের সব নদী দখল করেছেন। শুধু কোম্পানীগঞ্জে পরিবেশের আইন। যদি পরিবেশের আইন কোম্পানীগঞ্জে প্রয়োগ করেন, তবে পুরো দেশে প্রয়োগ করতে হবে। 

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে আরও বলেন, মানুষের পেটে লাথি দিয়েছেন। কোম্পানীগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে চুলায় আগুন জ্বলে না এখন। শ্রমিক মানুষ, তার জীবনের কর্মসংস্থান তারা কেড়ে নিয়েছেন।

স্থানীয় মানুষ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে। অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন- ভারত একটি খুনি রাষ্ট্র। আমি বাঙালি, আমি সিলটি মানুষ সিলেটেই থাকব। আমার ভারতে যাওয়ার দরকার নাই।

সীমান্ত নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে যে সীমান্ত হত্যা হয়, এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে- এগুলো নিয়ে যারা রাজনীতি করে তারা কথা বলে না কেন? কারণ রাতে ভাগ পায়।

সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াদুদ শিপনের সঞ্চালনায় ও উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সিলেট জেলা এনসিপির আহ্বায়ক মো. জুনেদ আহমদসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম