Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাই নিয়ে সরকারি ডকুমেন্টারির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

জুলাই নিয়ে সরকারি ডকুমেন্টারির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

নুসরাত তাবাসসুম। ফাইল ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা ডকুমেন্টারির সমালোচনা হচ্ছে। জুলাইয়ের এক দফা কর্মসূচির ঘোষণা নিয়ে ওই ডকুমেন্টারিতে যে তথ্য তুলে ধরা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।’

ভিডিওটি তৈরির আগে তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

তিনি লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ সমন্বয়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির

অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম