Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন। 

এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। 

তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, প্রথমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫ ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন।

দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ জন। এ হিসাবে বিএনপির নিজস্ব ভোট পড়েছে ২৪৪টি। 

এর বাইরে জোটসঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন তিনটি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন সাতটি ভোট। এছাড়া ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যও তাকে ভোট দিয়েছেন।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, ‘আমিও চিন্তা করছিলাম যে, এত ভোট আসল কোথা থেকে। পরে খুঁজে বের করলাম। দেখা যায়, স্বতন্ত্র সবাই ভোট দিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্যের সাতটি ভোটের পাশাপাশি হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের ভোটও পেয়েছেন মির্জা ফখরুল। এছাড়া জোটসঙ্গীদের কাছ থেকে পেয়েছেন তিনটি ভোট। সব মিলিয়ে বিএনপির নিজস্ব ২৪৪ ভোটের সঙ্গে আরও ১১ ভোট যোগ হয়েছে। অর্থাৎ ২৪৪, জোটসঙ্গীদের তিন, স্বতন্ত্রদের সাত এবং হাতপাখার একটি ভোট—সব মিলিয়ে মির্জা ফখরুলের মোট ভোট ২৫৫টি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

আরও পড়ুন

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম