Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:৩৪ এএম

রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

ছবি: সংগৃহীত

Advertisement

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উল্লাস বয়ে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়ার পরপরই তাৎক্ষণিক শহরে মিষ্টি বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব শহরের বিভিন্ন মোড়ে নেতা কর্মী সমর্থক ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতাকে যোগ্যস্থান দিয়েছেন আমরা কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের অহংকার নয় তিনি গোটা বাংলাদেশের নেতা। এখবর চাউর হলে বৃহস্পতিবার রাতে শহরের দাদামোড়, কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় স্থানীয় সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও ছাত্র-জনতার মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।

​মিষ্টি বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের সন্তান বা আঞ্চলিক নেতা নন, তিনি সারা দেশের সর্বস্তরের মানুষের প্রিয় ও আস্থার নেতা।’  

​অধ্যাপক বেবু আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য তার যে অসামান্য ত্যাগ, সততা ও একনিষ্ঠ আনুগত্য রয়েছে, পুরো জাতি তা শ্রদ্ধাভরে স্মরণ করে। রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মাঝেও রাজপথে তার অবদান অতুলনীয়। এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ।’

অধ্যাপক হাসিবুর রহমান বলেন, অনুন্নত কুড়িগ্রাম জেলার অভিভাবক রুহুল কবির রিজভী আহমেদ। জেলাবাসীর প্রত্যাশা তার হাত ধরে জেলার নদী ভাঙ্গন, বাল্য বিয়ে, দারিদ্র্যতা ঘুচবে। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে অভূতপূর্ব উন্নতি ঘটবে এমন বিশ্বাস সবার মনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

বিক্ষোভের মুখে জনসম্মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ

বিক্ষোভের মুখে জনসম্মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ

বিদ্যুতের তারে আটকে ছিল বাঁশ, হাত দিতেই প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

বিদ্যুতের তারে আটকে ছিল বাঁশ, হাত দিতেই প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম