Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন; কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছেন। আমরা তা অনুধাবন করছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এ সমস্যা থেকে উত্তরণের। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেননি। জ্বালানি তেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট। তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামী লীগের লুটপাটের কারণে ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে।

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়াহ আইন রয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম