শেখ হাসিনার সমাধি এ বাংলার মাটিতে হবে না: সারজিস আলম
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
রিজার্ভবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় দলটির রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
|
ফলো করুন |
|
|---|---|
‘শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের রিজার্ভবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় দলটির রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, কর্মফলই শেখ হাসিনার পতনের কারণ। যেভাবে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এরপরও তার ফিরে আসার কথা বলা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। তার শাসনামলের কর্মকাণ্ডের কারণেই জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রের সুযোগ-সুবিধা ও সম্পদের বড় একটি অংশ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়েছে। মধ্যস্বত্বভোগী একটি শ্রেণি সেই সুবিধার অংশীদার হলেও দেশের বড় অংশের মানুষ প্রতিদিন ঋণ ও ধার করে সংসার চালাচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ তার বিভিন্ন অপকর্মের বর্ণনা তুলে ধরে সারজিস আলম আরও বলেন, সম্প্রতি রাঙামাটিসহ যে তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে তা মূলত বিএনপির এক অংশের পরিষদ। আমরা (এনসিপি) চাই আগামীতে এসব পরিষদ নির্বাচনের মাধ্যমেই গঠন করতে হবে। তা না হলে এনসিপি কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন সারজিস।
সভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দীন, শ্রমিক শক্তি রাঙামাটি জেলার সংগঠক মো. আমির উদ্দিন চৌধুরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপি রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক প্রিয় চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহেদুল আলম শাকিল এবং শ্রমিক শক্তি রাঙামাটি জেলার সহ-সভাপতি রিন্টু দেওয়ানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
