Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে: শিবির সভাপতি

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে: শিবির সভাপতি

বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

Advertisement

জনতার গণভোটের গণরায় মেনে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দাঁড়ি, কমা ও সেমিকোলনসহ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ প্লাস সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গুমসংক্রান্ত নীতিমালা বাতিল করে বর্তমান সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরস্কৃত করার চেষ্টায় নিয়োজিত রয়েছে। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রণীত গুমসংক্রান্ত নীতিমালা আইনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ক্যারিয়ারকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ব্যক্তিজীবনে সৎ হতে হবে। দেশপ্রেমকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। জুলাই আন্দোলনে ছাত্রসমাজ রাস্তায় নেমে বুকের তাজা রক্ত দিয়ে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল, তা এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বক্তারা মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহসহ ঢাকা মহানগর পূর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল হক মিয়াজি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম