Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত।

Advertisement

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ছাত্রজীবনে দুটি বিষয় আবশ্যকভাবে প্রয়োজন—সততা ও যোগ্যতা।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী জীবনে সফল হতে পারে না। এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জমিয়ত মহাসচিব এসব কথা বলেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, এনপিবির হেড অব অনলাইন সাঈদ আল হাসান শিমুল, সময় টিভির অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমাদ, এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ (হেড অব ইসলাম)।

এ ছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশের সহসভাপতি নুর হোসাইন ও কাওসার আহমাদ, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং শিক্ষার্থীদের জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুব জমিয়তের নতুন কমিটি, সভাপতি ইসহাক সম্পাদক চৌধুরী নাসির

যুব জমিয়তের নতুন কমিটি, সভাপতি ইসহাক সম্পাদক চৌধুরী নাসির

জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

জমিয়তের আলোচনা সভা জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

জমিয়তের সভাপতি-মহাসচিবসহ সব নেতা ধরাশায়ী

জমিয়তের সভাপতি-মহাসচিবসহ সব নেতা ধরাশায়ী

আরও পড়ুন

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ছাত্রদলের ৫ নেতার কপাল পুড়ল

ছাত্রদলের ৫ নেতার কপাল পুড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম