Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুব জমিয়তের নতুন কমিটি, সভাপতি ইসহাক সম্পাদক চৌধুরী নাসির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম

যুব জমিয়তের নতুন কমিটি, সভাপতি ইসহাক সম্পাদক চৌধুরী নাসির

Advertisement

যুব জমিয়ত বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা ইসহাক কামাল, সিনিয়র সহসভাপতি মাওলানা সোলাইমান মাদানী এবং সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা আতাউর রহমান। একইসঙ্গে সংগঠনটির ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব।’ 

ব্যক্তিগত জীবনে দ্বীনদারি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে আপস করা হবে না।

তিনি বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়; আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। 

তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং দেশে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করার দাবি জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

জমিয়তের আলোচনা সভা জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

জমিয়তের সভাপতি-মহাসচিবসহ সব নেতা ধরাশায়ী

জমিয়তের সভাপতি-মহাসচিবসহ সব নেতা ধরাশায়ী

মুফতি রশিদের বিরুদ্ধে জেলা বিএনপির ২ নেতা!

যশোর-৫ মুফতি রশিদের বিরুদ্ধে জেলা বিএনপির ২ নেতা!

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম