Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সারোয়ার তুষার

আ.লীগের পক্ষে কথা বললে রুমিন ফারহানার ‘হাঁস খেয়ে ফেলার’ হুঁশিয়ারি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

আ.লীগের পক্ষে কথা বললে রুমিন ফারহানার ‘হাঁস খেয়ে ফেলার’ হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

Advertisement

আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের সাফাই বা রাজনৈতিক যুক্তি গ্রহণ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষে কথা বললে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ করে ‘হাঁস খেয়ে ফেলার’ হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারোয়ার তুষার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তার নির্বাচনি প্রতীককে ইঙ্গিত করে সারোয়ার তুষার বলেন, এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবি হওয়ার পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধু সাবধান।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু আপনি বলেন যে আওয়ামী লীগকে আসতেই হবে।

রুমিন ফারহানাকে উদ্দেশ করে এনসিপির এই নেতা আরও বলেন, একটি নির্বাচন জিতে কেউ যা খুশি করার লাইসেন্স পেয়ে যাননি।

আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না। হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁস তো খেয়ে ফেলব আমরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এতে আরও বক্তব্য দেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলটির নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম