Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

তেলের দাম ৭০০ টাকা হওয়ার বক্তব্য নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

তেলের দাম ৭০০ টাকা হওয়ার বক্তব্য নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

রবিউল ইসলাম নয়ন।

Advertisement

জ্বালানি তেলের দাম নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এতে দাবি করা হয়েছে, তারেক রহমান ভর্তুকি না দিলে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা হয়ে যেত। তবে নয়নের দাবি, ফটোকার্ডে থাকা বক্তব্যটি বর্তমান সময়ের নয়, কয়েক বছর আগের একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের অংশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

নয়ন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সে সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে তারেক রহমান জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি।

নয়নের ভাষ্য, ওই সময় তিনি বলেছিলেন, ভর্তুকি না দিলে দেশের বাজারে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা পর্যন্ত হতে পারত। তার দাবি, সেই সময়ের বক্তব্যের ফটোকার্ডই বর্তমানে নতুন করে প্রচার করা হচ্ছে।

নিজের ফেসবুক পোস্টে নয়ন আরও দাবি করেন, একটি গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে পুরোনো বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য হিসেবে প্রচার করছে। তিনি বলেন, বর্তমানে তিনি কোথাও ওই বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান এ যুবদল নেতা।

নয়ন আরও বলেন, কিছু গণমাধ্যমেও ফটোকার্ডের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, বক্তব্যটি বর্তমান পরিস্থিতি নিয়ে নয়; বরং আগের একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যের বিষয় দেশের প্রথম শ্রেণির কিছু গণমাধ্যমের ‘গুপ্ত সাংবাদিক’ এটা নিয়ে সংবাদ প্রচার করেছে, নির্লজ্জ মিথ্যাচার করছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সেই গণমাধ্যমে যদি এমন মিথ্যা ও ভুয়া ফটো কার্ড ভেসে ওঠে, তাহলে সেটা লজ্জাজনক। আমি এমন ভুয়া ফটো কার্ডের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাই। আমি দৃঢ় কণ্ঠে বলছি, এটা পূর্বের প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া বক্তব্য। আমি বর্তমান সময়ে কোথাও এই বক্তব্য দেইনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম