Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ এএম

ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং তেলবাহী জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩০ ডলার বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৭ ডলারে পৌঁছায়।

এর আগে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ডের দাম ৮ শতাংশের বেশি কমে গিয়েছিল। ওই দরপতনের ফলে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে জ্বালানি তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসায় বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি বিবেচনা করছেন। বিশেষ করে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অমীমাংসিত। এ কারণেই জ্বালানি তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

অন্যদিকে লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে মাইন হামলা এবং ড্রোন দিয়ে আক্রমণের খবর বাজারে উদ্বেগ তৈরি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমিরাত

জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমিরাত

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

হরমুজে ট্যাংকারে হামলার খবরে আরও বাড়ল তেলের দাম

হরমুজে ট্যাংকারে হামলার খবরে আরও বাড়ল তেলের দাম

আরও পড়ুন

ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরান নিয়ে অনিশ্চয়তা, আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম