পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজায়ি। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসিন রেজায়ি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
রাশিয়া সফরকালে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি।
এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন।
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন রেজায়ি। তিনি মস্কোর ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সর্বোচ্চ নেতার পাঠানো বার্তায় কী বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও পুতিন ও রেজায়ির মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। সূত্র: আনাদোলু

